English

ডন বস্কো উচ্চ বিদ্যালয়

EIIN : ১০৩০৯১, স্কুল কোড: ৫৭৫২

প্রধান শিক্ষকের বাণী

রূপন কুমার দে - প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ,
একটি মানসম্মত ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের পথচলা অবিরাম। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; শিক্ষার আসল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীকে সৎ, দেশপ্রেমিক, নীতিবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, প্রতিটি সন্তানের মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে। বিদ্যালয়ের নিবেদিত প্রাণ শিক্ষকবৃন্দের দিকনির্দেশনা এবং যত্নে শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের পূর্ণ বিকাশ ঘটানোর সুযোগ পায়। কেবল একাডেমিক পড়াশুনাই নয়, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে আমরা তাদের চরিত্র গঠন এবং নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরীতে বিভি্ন্ন ক্লাব গঠন করে প্রতিনিয়ত কাজ  করে যাচ্ছি। 
শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য ও অগ্রগতিতে অভিভাবকদের সহযোগিতা অপরিসীম। আসুন, আমরা সবাই মিলে আমাদের সন্তান তথা আগামীর ভবিষৎকে সুন্দর ও আলোকিত করে গড়ে তুলি। 
আমি সকল শিক্ষার্থীর সাফল্য ও উজ্জ্বল ভবিষৎ কামনা করছি।