আপডেট
শিক্ষা দীক্ষায় অনগ্রসর দূর্গম পাহাড়ী অঞ্চলের শিশুদেরকে আলোকিত মানুষরূপে গড়ে তোলার প্রয়াসে বান্দরবান ফাতিমা রাণী ক্যাথলিক চার্চের প্রথম পালপুরোহিত ধর্মপ্রাণ মানব সেবক শ্রদ্ধেয় ফাদার লিও গোমেজ খ্রিষ্ট্রিয় সাধক “সাধু ডন বস্কো” এর নাম অনুসারে ১৯৫৮ সালে ডন বস্কো স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা শুরু করেন।
আরো পড়ুন
অত্র অঞ্চলের সকল জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার প্রসারে অন্তর্ভূক্তিমূলক শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, শৃঙ্খলা, চরিত্র গঠন, খেলাধুলা ও সামাজিক সচেতনতার সমন্বয়ে শিক্ষার্থীদের মেধার সার্বিক বিকাশ সাধন ও জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করাই বিদ্যালয়ের লক্ষ্য । আর সে লক্ষ্য অর্জনে অত্র বিদ্যালয়ের কারিগরি শাখায় দুইটি গুরুত্বপূর্ণ ট্রেড চলমান।
আমাদের এই কথা ভূলে গেলে চলবেনা যে ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, ধনী, গরীব নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশ। সবাইকে নিয়েই এদেশে আমাদেরকে বাঁচতে হবে, বড় হতে হবে সুখী হতে হবে। তাই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বজনীনতা অত্যাবশ্যক। কোন গোষ্ঠী বা ব্যক্তিস্বার্থে নয় বরং সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে প্রতিষ্ঠিত করার জন্য অত্র বিদ্যালয়ে আগামীতে আরো সৃজনশীল, সার্বজনীন, যুগোপযোগী কর্মকৌশল গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
| দিন | সময় |
|---|---|
| রবিবার | সকাল ৯: ৪৫- বিকাল ৪:১৫ |
| সোমবার | সকাল ৯: ৪৫- বিকাল ৪:১৫ |
| মঙ্গলবার | সকাল ৯: ৪৫- বিকাল ৪:১৫ |
| বুধবার | সকাল ৯: ৪৫- বিকাল ৪:১৫ |
| বৃহস্পতিবার | সকাল ৯: ৪৫- বিকাল ৪:১৫ |
| ২০২৬ সনের ছুটির তালিকা | 24-08-2026 |
| বিনা বেতনে অধ্যয়নের জন্য অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা 2026 | 22-07-2026 |
| ঈদ - ই- মিলাদুন্নরী | 26-08-2026 |
ব্যবসায় শিক্ষা
ডন বস্কো উচ্চ বিদ্যালয়